বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী, বয়স ৩৯৯ বছর!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সময় বদলেছে, সেই সঙ্গে বদলেছে মানুষের চিন্তাধারাও। জীবনকে সহজ করার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। একসময় অন্যান্য দেশে কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীর কোথায় কি আছে, কি নেই ইত্যাদি আমাদের পক্ষে জানা অসম্ভব ছিল।
যা এখন আর অসম্ভব নয়। গোটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর অতি আশ্চর্য সব জিনিসও আমরা দেখতে পাই।
সম্প্রতি নেট দুনিয়ায় এক বয়স্ক নারীর ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এই নারীর চোখ যেন একেবারে কোটরে ঢুকে গেছে এবং শরীরের চামড়া সম্পূর্ণ শুষ্ক হয়ে গেছে। আর সেখানেই দাবি করা হয়েছে এই নারীর বয়স ৩৯৯ বছর, অর্থাৎ তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী। তবে বয়সের সংখ্যাটা অদ্ভুত না! ৩৯৯ বছর আবার কারো বয়স হয় নাকি! হিসাব বলছে, গত চার শতাব্দী ধরে বেঁচে আছেন এই নারী! আর এই হিসাব রীতিমতো অবাক করে দেওয়ার মতো।
এই খবরটি প্রকাশ্যে আসা মাত্রই তার সত্যতা যাচাই এর জন্য নানান খোঁজ খবর শুরু হয়। আর সেখান থেকেই জানা যায়, এই ছবিগুলো আসলে এমন এক বৌদ্ধ ভিক্ষুর যিনি নিজেই নিজেকে মমিতে পরিণত করেছেন। এই নারীর ছবি শেয়ার করেছেন @auyary13 একাউন্ট ব্যবহারকারী একজন টিকটকার।
সে ওই নারীর নাতনি। তিনি একজন বৌদ্ধ ভিক্ষু, তার নাম লুয়াং ফো আই। তিনি থাইল্যান্ডে থাকেন এবং বর্তমানে হাসপাতালেই তার জীবন কাটান। তার আসল বয়স ১০৯ বছর। আর এই বয়সেও তিনি তার বেশিরভাগ কাজ নিজেই করেন। বর্তমানে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবের অধিকারী ১১৯ বছর বয়সী জাপানের কেন তানাকা। তিনি ১৯০৩ সালের ২রা জানুয়ারী জন্মগ্রহণ করেন।
এই ছবিগুলো আসল, কিন্তু মানুষের দাবি সম্পূর্ণ ভুল। কারণ একজন মানুষ যদি ৪০০ বছর বেঁচে থাকে তাহলে তো বিজ্ঞান মিথ্যে হয়ে যাবে। বিজ্ঞান নিয়ে মানুষের মনে সন্দেহ জাগবে। এখনো পর্যন্ত মানুষের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ১৫০।
এ প্রসঙ্গে মস্কোর ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির গবেষক পিটার ফেডিচেভের বক্তব্য, ওষুধ ও সঠিক খাবারের সাহায্যে একজন মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব তা ঠিকই, তবে সেক্ষেত্রেও তার আয়ু হয়তো বড়জোড় কয়েক বছর বাড়বে, কিন্তু চারশো বছর কোনোভাবেই সম্ভব নয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



